অর্থনীতি

চার স্তরেই বাড়বে সিগারেটের দাম

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জনগণের স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় বরাবরের মতো এবারও প্রস্তাবিত বাজেটে সিগারেটের দাম বাড়াতে যাচ্ছে নতুন সরকার। তামাকজাত এই পণ্যের চারটি স্তরেই মূল্য বাড়ানোর প্রস্তাব করা হচ্ছে। এর পাশাপাশি প্রথমবারের মতো বাজারে আসা নতুন তামাকপণ্য ‘নিকোটিন পাউচ’-এর দামও নির্ধারণ করে দিচ্ছে সরকার।

অর্থ মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বাজেট বক্তৃতায় প্রতি ১০ শলাকা সিগারেটের ন্যূনতম খুচরা মূল্য নিম্নস্তরে ৬০ টাকা থেকে বাড়িয়ে ৬২ টাকা, মধ্যম স্তরে ৮০ টাকা থেকে বাড়িয়ে ৯২ টাকা, উচ্চ স্তরে ১৪০ টাকা থেকে বাড়িয়ে ১৬০ টাকা এবং অতি উচ্চ বা প্রিমিয়াম স্তরে ১৮৫ টাকা থেকে বাড়িয়ে ২১০ টাকা নির্ধারণের প্রস্তাব করবেন। একই সাথে আসন্ন বাজেটে সিগারেটের ওপর সর্বোচ্চ সম্পূরক শুল্কহার ৬৭ শতাংশ করার প্রস্তাবও দেবেন অর্থমন্ত্রী।

 

তাছাড়া, নতুন অর্থবছরের বাজেট প্রস্তাবে প্রথমবারের মতো ১০ গ্রাম ওজনের নিকোটিন পাউচের দাম ৫০০ টাকা নির্ধারণ করা হচ্ছে।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন