রাজধানী

চাহিদার তুলনায় ডিপো থেকে পাম্পে কম তেল সরবরাহের অভিযোগ

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাজধানী ঢাকাসহ সারা দেশে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে, যার কারণে থমকে যাওয়ার পথে সাধারণ যানবাহন।

চাহিদার তুলনায় ডিপোগুলো থেকে পাম্পগুলোতে অনেক কম তেল সরবরাহ করার অভিযোগে বুধবার রাজধানীর মিরপুর, মহাখালী, তেজগাঁও, উত্তরাসহ বিভিন্ন এলাকার অধিকাংশ ফিলিং স্টেশনে অকটেন ও পেট্রোল বিক্রি পুরোপুরি বন্ধ রয়েছে। আবার কিছু স্টেশনে নির্দিষ্ট নিয়ম মেনেই সীমিত পরিসরে তেল বিক্রি করা হচ্ছে। 

 

তেলের এই ভয়াবহ সংকটের কারণে ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ হচ্ছে যানবাহনের সারি; কেউ ভোর থেকে, আবার কেউ আগের রাত থেকেই লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও সাধারণ মানুষকে শেষ পর্যন্ত তেল ছাড়াই বাধ্য হয়ে ফিরে যেতে হচ্ছে, যা চরম জনভোগান্তির সৃষ্টি করেছে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন