রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে দেখতে গেছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (২ মার্চ) তিনি গুলশানের ওই হাসপাতালে গিয়ে তার দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা ও বর্তমান মন্ত্রিসভার সতীর্থের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর অর্থমন্ত্রীর শয্যাপাশে কিছু সময় অতিবাহিত করেন এবং কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলে চিকিৎসার সর্বশেষ অগ্রগতি সম্পর্কে বিস্তারিত জানেন।
এ সময় তিনি অসুস্থ অর্থমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেন। পরিদর্শনকালে সেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। তিনিও চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং সরকারের পক্ষ থেকে চিকিৎসার বিষয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
উল্লেখ্য, গত শনিবার শারীরিক অসুস্থতা বোধ করায় আমির খসরু মাহমুদ চৌধুরীকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
ডিবিসি/এএমটি