আজ বহুদিন হয়ে গেল, তোমার চিঠি আসে না। নীল খামে মোড়ানো তোমার কথাগুলো আর ভাসে না। শব্দের ভিতরে তোমার স্পর্শের ঘ্রাণটা আর পাই না আগের মতো।
তোমার অপটু হাতে লেখা
বর্ণমালার দেখাও আর মেলে না।
প্রযুক্তি ও ইট-পাথরের শহরে,
তোমার নমর হাতে যত্নে আঁকা বর্ণমালাগুলোকে আজকাল বড়ই অবহেলা করছো বুঝি?
কেন করছো এত অবহেলা? আমার যে খুব ইচ্ছে করে,
তোমার নরম হাতে আলতো বর্ণে সাজানো সুখ-দুঃখের গল্প পড়তে।
মাঝে মাঝে তোমার কাগজে বোনা শব্দমালা দেখতে বড্ড ইচ্ছে হয়,
তোমার পুরনো চিঠিতে চোখ বুলাই,
তোমার দেওয়া স্মৃতিগুলোতে হারিয়ে যাই।
এভাবেই যাচ্ছে কেটে আমার বিবশ হওয়া,
একাকিত্বের ভরা দিবসগুলো।
আজ চিঠি দিবসে লেখাটি পাঠিয়েছেন ডিবিসি নিউজের কুষ্টিায়া ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নাজমুল হুসাইন। তিনি বর্তমানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের গ্রাফিকস ডিজাইন ডিসিপ্লিনের শিক্ষার্থী। লেখাপড়ার পাশাপাশি সাংবাদিকতা, কবিতা ও ছোটগল্প লিখেন তিনি। তার জনপ্রিয় ছোটগল্প দৈনিক ভোরের কাগজে প্রকাশিত 'যাত্রাপথে পরিচয়'। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবক সংগঠনের সাথেও জড়িত।
ডিবিসি/কেএমএল