আন্তর্জাতিক, অন্যান্য

চীনের বন্দরে বিদেশি পতাকাবাহী জাহাজে আগুন, হতাহতের শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পূর্ব চীনের একটি বন্দরে বিদেশি পতাকাবাহী কার্গো জাহাজে আগুন লাগার ঘটনায় উল্লেখযোগ্য সংখ্যক মানুষ হতাহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, কিংদাও শহরের একটি শিপইয়ার্ডে জাহাজটির রক্ষণাবেক্ষণের কাজ চলছিল। স্থানীয় সময় সকাল ১১টা ১৫ মিনিটে সেখানে আগুনের সূত্রপাত হয়।

 

আগুন লাগার পর জাহাজটির ভেতরে আটকা পড়া লোকজনকে উদ্ধারে জরুরি তৎপরতা শুরু হয়। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দ্রুত উদ্ধার অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে ঘটনাটির দ্রুত তদন্তেরও আহ্বান জানিয়েছেন তিনি।

 

চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং জাহাজে আটকা পড়া ব্যক্তিদের উদ্ধারে গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি উদ্ধারকাজ চলাকালে ‘দ্বিতীয় দফার বিপর্যয়’ যাতে না ঘটে, সে বিষয়েও সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তিনি।

 

রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, আগুন লাগার পর জাহাজে থাকা লোকজনকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। আগুনের ঘটনায় ‘উল্লেখযোগ্য সংখ্যক হতাহত’ হওয়ার কথা জানানো হলেও হতাহতদের সুনির্দিষ্ট সংখ্যা প্রকাশ করা হয়নি।

 

ঘটনার পর আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার তৎপরতার পাশাপাশি কীভাবে আগুনের সূত্রপাত হলো, তা খতিয়ে দেখতে তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে।

 

সূত্র: বিবিসি

 

ডিবিসি/এসএফএল

আরও পড়ুন