উত্তর-পশ্চিম চীনের গানসু প্রদেশের একটি পর্যটন এলাকায় আকস্মিক ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় ১০ জনের মৃত্যু হয়েছে এবং আরও ২৩ জন আহত হয়েছেন।
রবিবার (২৬ জুলাই) বিকেলে এই দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত এই হতাহতের খবর নিশ্চিত করা হয়েছে। জানা গেছে, ডিংজি শহরের উইউয়ান কাউন্টির ওই পর্যটন এলাকায় কিছু পর্যটক ক্যাম্পিং করছিলেন। হঠাৎ বন্যা দেখা দিলে তাঁরা সেখানে আটকা পড়েন।
খবর পেয়ে স্থানীয় জননিরাপত্তা এবং ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দলের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছেন। বর্তমানে সেখানে জোর তল্লাশি ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
ডিবিসি/আরএসএল