মার্কিন যুক্তরাষ্ট্রের অবরোধের সংক্ষিপ্ত বিরতি কাজে লাগিয়ে গোপন নৌবহরের মাধ্যমে চীনে প্রায় ৫০০ থেকে ৬০০ কোটি ডলার মূল্যের অপরিশোধিত তেল পাঠিয়েছে ইরান।
ইউনাইটেড এগেইনস্ট নিউক্লিয়ার ইরান (ইউএএনআই) এবং মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের তেল বিশ্লেষকদের দেয়া তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। মূলত মার্কিন নিষেধাজ্ঞা এড়াতেই তেল ট্যাঙ্কারের একটি বিশেষ নেটওয়ার্ক ব্যবহার করে এই বিপুল পরিমাণ তেল রফতানি করেছে তেহরান।
জানা গেছে, গত ১৭ জুন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি অস্থায়ী চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির পর ওয়াশিংটন প্রায় এক মাসের জন্য ইরানি তেল চালানের ওপর থেকে অবরোধ শিথিল করেছিল। আর এই সংক্ষিপ্ত সুযোগটি কাজে লাগাতেই তেহরান তড়িঘড়ি করে অপরিশোধিত তেল রফতানি বহুগুণ বাড়িয়ে দেয়।
বিশ্লেষকদের মতে, জুন মাসের শেষ দিক থেকে প্রায় ২০টি ইরানি তেল ট্যাঙ্কার চীনের ক্রেতাদের কাছে অপরিশোধিত তেল পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে মালয়েশিয়ার পূর্ব উপকূলের জলসীমার দিকে যাত্রা করে। এই চালানে ইরান থেকে ছেড়ে যাওয়া প্রথম সারির জাহাজগুলোর মধ্যে দিওনা, হিরো ২, সোনিয়া ১ এবং স্ট্রিমের মতো ট্যাঙ্কারগুলো অন্তর্ভুক্ত ছিল, যেগুলোর চূড়ান্ত গন্তব্য ছিল চীন।
সূত্র: ফার্স্ট পোস্ট
ডিবিসি/পিআরএএন