অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদের শেষ দিকে এসেও বিভিন্ন দেশের সঙ্গে প্রতিরক্ষা সংক্রান্ত কেনাকাটার আলোচনা ও চুক্তি অব্যাহত রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকের পর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান জানিয়েছেন, চীন ও জাপানের সঙ্গে সামরিক চুক্তি একটি চলমান প্রক্রিয়ার অংশ এবং এটি ধারাবাহিক কাজ হিসেবেই চলছে।
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সামরিক খাতে কেনাকাটায় বিশেষ জোর দিয়েছে। এর অংশ হিসেবে 'ইউরোফাইটার টাইফুন' যুদ্ধবিমান কেনার প্রক্রিয়াটি সরকার ইতিমধ্যে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে বলে নিশ্চিত করা হয়েছে। সরকারের শেষ সময়ে এসেও প্রতিরক্ষা খাতের আধুনিকায়নে এই উদ্যোগগুলোকে গুরুত্বের সাথে দেখা হচ্ছে।
ডিবিসি/এনএসএফ