আন্তর্জাতিক, আমেরিকা

চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক: শি জিনপিং

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, তিনি এবং প্রেসিডেন্ট ট্রাম্প দুই দেশের মানুষের প্রত্যাশা সম্পর্কে পুরোপুরি সচেতন।

তিনি বলেন, আমাদের মধ্যে বেশ কয়েকবার বৈঠক ও ফোনালাপ হয়েছে, যা যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ককে মোটের ওপর স্থিতিশীল রেখেছে। চীনা এই শীর্ষ নেতা আরও বলেন, আজ প্রেসিডেন্ট ট্রাম্প এবং আমি চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক গতিপ্রকৃতির বিষয়ে গভীরভাবে মতবিনিময় করেছি।

 

শি জিনপিং জোর দিয়ে বলেন, আমরা উভয়েই বিশ্বাস করি যে, চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক। আমাদের অবশ্যই এটিকে সফল করতে হবে এবং কোনোভাবেই এই সম্পর্ক নষ্ট করা যাবে না।

 

সূত্র: আল-জাজিরা

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন