আন্তর্জাতিক

চীন-রাশিয়া সম্পর্ক নতুন পর্যায়ে প্রবেশ করেছে: শি জিনপিং

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চীন ও রাশিয়ার সম্পর্ক এখন আরও অগ্রগতি এবং দ্রুত উন্নয়নের এক নতুন পর্যায়ে প্রবেশ করেছে বলে মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। অন্যদিকে দু'দেশের অংশীদারিত্বকে 'অনুকরণীয় দৃষ্টান্ত' বলে উল্লেখ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

শি জিনপিং ও পুতিনের মধ্যকার 'বিস্তৃত পরিসরের' বৈঠক থেকে এসব তথ্য সামনে আসছে। স্থানীয় সময় দুপুরে এই বৈঠক শুরু হওয়ার কথা থাকলেও তা প্রায় এক ঘণ্টা দেরিতে শুরু হয়।

 

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বৈঠকে পুতিন শি জিনপিংকে বলেছেন, তাদের আলোচনা ছিল তাৎপর্যপূর্ণ এবং রাশিয়া-চীন অংশীদারিত্ব একটি অনুকরণীয় দৃষ্টান্ত। রুশ প্রেসিডেন্ট চীনা নেতাকে আরও জানান, তাদের এই সম্পর্কের মূল লক্ষ্য হলো রাশিয়া ও চীনের জনগণের কল্যাণ নিশ্চিত করা।

 

সূত্র: বিবিসি

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন