বাংলাদেশ, জেলার সংবাদ

চুয়াডাঙ্গায় তাপমাত্রা নামল ১২.৫ ডিগ্রি সেলসিয়াসে

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

শুক্রবার ৩০শে জানুয়ারী ২০২৬ ১১:০৫:৩৬ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মাঘ মাসের শুরু থেকে দেশের বিভিন্ন জেলার মতো চুয়াডাঙ্গাতেও তাপমাত্রার পারদ ওঠানামা করছে, যার ফলে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা।

গত দুই দিন ধরে জেলার তাপমাত্রা ১২ থেকে ২ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে বলে অনুভূত হচ্ছে। শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ। এর আগের দিন তাপমাত্রা ছিল ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

 

সকাল থেকে সূর্যের দেখা মিললেও উত্তরের হিম শীতল বাতাসের কারণে কনকনে শীত অনুভূত হচ্ছে। কুয়াশা কিছুটা কেটে গেলেও হিমেল বাতাসের কারণে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ, দিনমজুর ও ছিন্নমূল জনগোষ্ঠী। 

 

শীতের তীব্রতায় কৃষিকাজ ব্যাহত হচ্ছে এবং জেলার হাসপাতালগুলোতে শীতজনিত রোগে আক্রান্ত শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক দিন তাপমাত্রার এই ওঠানামা অব্যাহত থাকতে পারে।


ডিবিসি/এনএসএফ

আরও পড়ুন