বাংলাদেশ, জেলার সংবাদ

চুয়াডাঙ্গায় হাঁস-মুরগি চুরির অপরাধে স্বামী-স্ত্রীসহ ৩ জনের কারাদণ্ড

চুয়াডাঙ্গা প্রতিনিধি

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চুয়াডাঙ্গার দর্শনায় হাঁস-মুরগি চুরি করার সময় তিনজনকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। পরে পুলিশ তাদের আদালতে সোপর্দ করলে বিজ্ঞ বিচারক ‘সামারি ট্রায়াল’ বা সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন।

পুলিশ জানায়, শনিবার (৪ জুলাই) দর্শনা থানাধীন চাকুলিয়া (মাঝপাড়া) গ্রামের মোফাজ্জেল হোসেনের বসতবাড়ি থেকে হাঁস-মুরগি চুরি করার সময় স্থানীয়রা ওই তিনজনকে আটক করে। খবর পেয়ে দর্শনা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আসামিদের নিজেদের হেফাজতে নেয়। দণ্ডপ্রাপ্তরা হলেন- দর্শনা মোহাম্মদপুর এলাকার শ্রী সুজন কুমার দাস (৫০), তার স্ত্রী ময়না রানী (৩৬) এবং মৃত নবিছ উদ্দিনের স্ত্রী রেখা খাতুন (৫৮)।

 

পরবর্তীতে আসামিদের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সংক্ষিপ্ত বিচার আদালত) আদালতে উপস্থাপন করা হলে বিজ্ঞ আদালত সুজন কুমার দাসকে এক মাস এবং ময়না রানী ও রেখা খাতুনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন