চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা চিত্রা এক্সপ্রেস ট্রেনে বাড়ি ফেরার পথে এক মা ও তার দুই সন্তান নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পরিবারে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
নিখোঁজরা হলেন- হাফসা জাহান মুক্তা এবং তার দুই সন্তান ফাতিমা (৫) ও মুস্তাকিম (২)। তাদের বাড়ি জামালপুর জেলার সরিষাবাড়ি থানার ফুলবাড়িয়া গ্রামে।
হাফসা জাহান মুক্তা স্বামী হারেজ আলী জানান, গত ১৫ মে (শুক্রবার) দুপুর ১২টায় চুয়াডাঙ্গা থেকে চিত্রা এক্সপ্রেস ট্রেনে করে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা হন। টাঙ্গাইল সেতু পূর্ব স্টেশনে নেমে বাড়ি যাওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে তারা বাড়িতে পৌঁছেননি। এরপর থেকে মা ও দুই সন্তানের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
এ ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে পরিবারের সদস্যরা আত্মীয়স্বজন ও বিভিন্নস্থানে যোগাযোগ অব্যাহত রেখেছেন।
ডিবিসি/ এইচএপি