খেলাধুলা, ক্রিকেট

চূড়ান্ত হল বিপিএলের ৫ দলের নাম

খেলা ডেস্ক

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ৬ই নভেম্বর ২০২৫ ০৯:৩০:৫৯ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের জন্য পাঁচটি দলের নাম চূড়ান্ত করা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগেই মালিকানা চূড়ান্ত করলেও, এবার বিপিএল গভর্নিং কাউন্সিল দলগুলোর নাম আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিলো।

পাঁচটি দলের মধ্যে দুটি নাম অপরিবর্তিত থাকছে ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্স। তবে চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির নাম পরিবর্তন করে রাখা হয়েছে চট্টগ্রাম রয়্যালস। এছাড়া নতুন দল হিসেবে যুক্ত হচ্ছে রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটান্স।

 

দলগুলোর পরিচালনায় থাকছে বিভিন্ন প্রতিষ্ঠান। ঢাকা ক্যাপিটালস পরিচালনা করবে রিমার্ক হারলেন এবং বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন দল হিসেবে থাকছে রংপুর রাইডার্স। রাজশাহী ওয়ারিয়র্স পরিচালনার দায়িত্বে থাকবে নাবিল গ্রুপ এবং ক্রিকেট উইথ সামিরের মালিকানায় খেলবে সিলেট টাইটান্স।

 

আগামী ১৭ই নভেম্বর নতুন বিপিএলের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টটি ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে শুরু হয়ে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত চলার কথা রয়েছে।


ডিবিসি/এএমটি

আরও পড়ুন