বাংলাদেশ, জেলার সংবাদ

চেক প্রতারণা মামলায় ভোলার পিআইও বরিশালে গ্রেপ্তার

বরিশাল অফিস

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চেক প্রতারণা ও সরকারি প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগে ভোলার মনপুরা উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বিজন কৃষ্ণ খরাতীকে গ্রেপ্তার করেছে বরিশালের এয়ারপোর্ট থানা পুলিশ। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে বরিশাল নগরীর লুৎফর রহমান সড়কের নিজ বাসা থেকে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁকে গ্রেপ্তার করা হয়।

বরিশাল এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এনআই অ্যাক্টের (চেক প্রতারণা) একটি মামলায় বিজন কৃষ্ণ খরাতীকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা দায়ের হওয়ার পর থেকেই তথ্যপ্রযুক্তির মাধ্যমে তাঁর ওপর পুলিশের নজরদারি অব্যাহত ছিল। 

 

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত এই কর্মকর্তার বিরুদ্ধে ঝালকাঠিসহ আরও বেশ কয়েকটি থানায় একাধিক মামলা থাকার তথ্য রয়েছে। শনিবার সকালে তাঁকে আদালতে সোপর্দ করা হবে।

 

উল্লেখ্য, চেক জালিয়াতি ও সরকারি প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ ওঠার পর থেকেই মনপুরা উপজেলার এই প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) গত দুই সপ্তাহ ধরে তাঁর কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন