বাংলাদেশ, জাতীয়

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফরে গেলেন সেনাপ্রধান

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান পাঁচ দিনের এক সরকারি সফরে ইউরোপের দুই দেশ চেক রিপাবলিক ও স্লোভাকিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

রবিবার (২৮ জুন) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানানো হয়েছে।

 

আইএসপিআর-এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনীর সাথে ইউরোপের এই দুই দেশের দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক ও সহযোগিতা আরও সুদৃঢ় করাই এই সফরের মূল লক্ষ্য।

 

সফরকালে সেনাবাহিনী প্রধান চেক রিপাবলিক এবং স্লোভাকিয়ার সামরিক ও প্রতিরক্ষা সংশ্লিষ্ট শীর্ষ এবং গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকে মিলিত হবেন বলে পরিকল্পনা রয়েছে। এসব বৈঠকে পারস্পরিক সামরিক সহযোগিতা, প্রশিক্ষণ এবং অন্যান্য কৌশলগত প্রতিরক্ষামূলক বিষয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।

 

পাঁচ দিনের এই গুরুত্বপূর্ণ সরকারি সফর শেষে তিনি দেশে প্রত্যাবর্তন করবেন।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন