বাংলাদেশ

চেন্নাই থেকে কারিনা কায়সারের মরদেহ দেশে আসছে রবিবার

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আগামীকাল রবিবার দেশে আসছে তরুণ অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের মরদেহ। তাঁর মৃত্যুতে বিনোদন অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। তরুণ প্রজন্মের কাছে অত্যন্ত জনপ্রিয় ও প্রাণবন্ত কনটেন্ট ক্রিয়েটর এবং অভিনেত্রী কারিনা কায়সার শুক্রবার (১৫ মে) দিবাগত রাতে ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৩১ বছর।

কারিনা কায়সারের বাবা ও জাতীয় ফুটবল দলের সাবেক তারকা খেলোয়াড় কায়সার হামিদ গণমাধ্যমকে জানিয়েছেন, আজ শনিবার (১৬ মে) বিকেলে কারিনার মরদেহ দেশে আনার পরিকল্পনা থাকলেও শেষ মুহূর্তের কিছু আনুষ্ঠানিক জটিলতার কারণে তা সম্ভব হয়নি। দাফন ও পরিবহনের জন্য প্রয়োজনীয় প্রিজার্ভেশন (সংরক্ষণ) সংক্রান্ত কাজ সময়মতো শেষ না হওয়ায় আজকের ফ্লাইটটি ধরা যায়নি। সব প্রক্রিয়া সম্পন্ন করে আগামী রোববার চেন্নাই থেকে ফ্লাইটে তার মরদেহ ঢাকায় আনা হবে বলে তিনি নিশ্চিত করেছেন।

 

পারিবারিক সূত্রে জানা গেছে, কারিনা কায়সার দীর্ঘদিন ধরে লিভারজনিত গুরুতর জটিলতায় ভুগছিলেন। প্রথমে সাধারণ জ্বর ও সংক্রমণ ধরা পড়লেও পরবর্তীতে তা হেপাটাইটিস এ এবং ই জনিত জটিলতায় রূপ নেয়, যার ফলে তার লিভার ফেইলিউর দেখা দেয়। উন্নত চিকিৎসার জন্য সম্প্রতি তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ভারতের ভেলোরের খ্রিষ্টান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটলে তাকে আইসিইউ ও পরবর্তীতে লাইফ সাপোর্টে নেয়া হয়। তবে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

 

বরেণ্য দাবাড়ু রাণী হামিদের নাতনি কারিনা কায়সার সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে যাত্রা শুরু করলেও, পরবর্তীতে তিনি অভিনয় ও চিত্রনাট্য লেখায় নিজের দক্ষতার প্রমাণ রেখেছিলেন। ওটিটি প্ল্যাটফর্মের ‘ইন্টার্নশিপ’ এবং ‘৩৬-২৪-৩৬’ এর মতো আলোচিত কাজগুলোর মাধ্যমে তরুণ দর্শকদের মাঝে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। অকাল প্রয়াত এই তারকা তার মা-বাবা, দুই ভাই এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 

পরিবার সূত্রে জানা যায়, প্রথমে জ্বর ও সংক্রমণ ধরা পড়ার পর ধীরে ধীরে তার লিভারের সমস্যা গুরুতর রূপ নেয়। হেপাটাইটিস এ এবং ই–জনিত জটিলতায় লিভার ফেইলিউর দেখা দেয়। এরপর তাকে আইসিইউতে রাখা হয় এবং পরে লাইফ সাপোর্টে নেয়া হয়। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি বলে জানিয়েছেন পরিবার।


মাত্র ৩১ বছর বয়সেই জীবনের ইতি টানলেন কারিনা কায়সার। তিনি মা-বাবা, দুই ভাই এবং একটি সৃজনশীল কাজের পথচলা রেখে গেছেন। তার দাদি বরেণ্য দাবাড়ু রাণী হামিদ। কনটেন্ট ক্রিয়েটর হিসেবে শুরু করলেও পরবর্তীতে অভিনয় ও চিত্রনাট্য লেখায় নিজেকে যুক্ত করেন কারিনা। সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রাণবন্ত উপস্থিতি তরুণদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা এনে দেয়। ‘ইন্টার্নশিপ’ ও ‘৩৬-২৪-৩৬’ ছিল তার আলোচিত কাজগুলোর মধ্যে অন্যতম। 

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন