খেলাধুলা, ক্রিকেট

চ্যাটজিপিটিসহ তিন প্রতিষ্ঠানের সঙ্গে বিসিসিআইয়ের ১৩০ কোটি রুপির চুক্তি

স্পোর্টস ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভারতের ঘরোয়া ক্রিকেটে নতুন তিন অংশীদারের সঙ্গে বড় অঙ্কের চুক্তি করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। মঙ্গলবার বোর্ড জানিয়েছে, ক্যাম্পা, এসবিআই লাইফ ও চ্যাটজিপিটিকে ভারতের ঘরোয়া ক্রিকেটের সহযোগী অংশীদার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

দুই মৌসুমের জন্য এই অংশীদারত্ব কার্যকর হবে। আসন্ন ভারত-ওয়েস্ট ইন্ডিজ ঘরোয়া সিরিজ দিয়ে চুক্তির মেয়াদ শুরু হয়ে চলবে ২০২৮ সালের মার্চ পর্যন্ত।

 

বোর্ডের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, তিন প্রতিষ্ঠানের সঙ্গে নতুন চুক্তির সম্মিলিত মূল্য ১৩০ কোটি রুপির বেশি। আগের চুক্তি মেয়াদের তুলনায় এবার চুক্তির মূল্য বেড়েছে ৪৪ শতাংশ।

 

বিসিসিআই জানিয়েছে, নতুন এই অংশীদারত্ব ভারতের ঘরোয়া ক্রিকেটের প্রতি বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর বাড়তে থাকা আগ্রহ এবং এর ক্রমবর্ধমান বাণিজ্যিক মূল্যকে তুলে ধরছে।

 

ডিবিসি/ আরএফই

আরও পড়ুন