ছাগল উৎপাদনে বাংলাদেশের এখন বিশ্বে চতুর্থ স্থানে অবস্থান করছে। আর ছাগলের মাংস উৎপাদনে দেশের অবস্থান সপ্তম।
বৃহস্পতিবার (১ জুন) প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ কথা জানান।
মন্ত্রী বলেন, বাংলাদেশ ছাগল উৎপাদনে বিশ্বে চতুর্থ। ছাগলের মাংস উৎপাদনে সপ্তম অবস্থানে রয়েছে। চাল উৎপাদনে দেশ বিশ্বে তৃতীয়, পাট উৎপাদনে দ্বিতীয়, চা উৎপাদনে চতুর্থ, ইলিশ উৎপাদনে প্রথম, মাছ উৎপাদনে দ্বিতীয়, সবজি উৎপাদনে তৃতীয়, পেঁয়াজ উৎপাদনে তৃতীয় এবং আলু ও আম উৎপাদনে সপ্তম।
অর্থমন্ত্রী বলেন, সরকারের সময়োপযোগী পদক্ষেপের ফলে কোভিড-১৯ ও চলমান বৈশ্বিক সংকেটর মাঝেও কৃষি উৎপাদন বৃদ্ধির ধারা অব্যাহত আছে। ধান, ভুট্টা, আল, সবজি ও ফলসহ অন্য ফসল উৎপাদন ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে।
এর আগে বিকেল ৩টায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদে ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ করেন। যা চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের চেয়ে ১ লাখ ১ হাজার ২৭৮ কোটি টাকা বেশি। এটি স্বাধীন বাংলাদেশের ৫২ তম বাজেট। এছাড়া আওয়ামী লীগ সরকারের তিন মেয়াদের ১৫ তম বাজেট। আর অর্থমন্ত্রী হিসেবে আ হ ম মুস্তফা কামালের টানা পঞ্চম বাজেট।
বাজেটে সামগ্রিক ঘাটতি (অনুদান ব্যতীত) ধরা হচ্ছে ২ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা, যা জিডিপির ৫ দশমিক ২০ শতাংশের সমান। চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে সামগ্রিক ঘাটতি ধরা হয় ২ লাখ ২৭ হাজার ৫০৭ টাকা, যা জিডিপির ৫ দশমিক ১০ শতাংশ।
ডিবিসি/কেএমএল