জেলার সংবাদ

ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

মুহাম্মদ খালেদ হাসান

ডিবিসি নিউজ

শনিবার ১৫ই ফেব্রুয়ারি ২০২০ ০৫:৪৫:২৬ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় ছাত্রদলের সাধারণ সম্পাদক মজনুর রহমান মজনুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

পুলিশ জানায়, শুক্রবার রাতে মজনুকে কুপিয়ে হত্যা করা হয়। খবর পেয়ে রাত ১২ টায় বোচাগঞ্জ সুকদেবপুর থেকে তার মরদেহ উদ্ধার করে। মরদেহ এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত ও ময়নাতদন্তের পর মজনুকে হত্যার কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আইয়ুব আলী জানান, প্রাথমিকভাবে জানতে পেরেছি অভ্যন্তরীন কোন্দল ও অর্থ লেনদেনকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মজনুর মৃত্যু হয়েছে।

এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন