জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন। তার পদত্যাগের পর সংগঠনটির জ্যেষ্ঠ সহসভাপতি আহসান লাবিবকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় ছাত্রশক্তির পঞ্চম সাধারণ সভায় কেন্দ্রীয় সংসদের সভাপতি জাহিদ আহসান ব্যক্তিগত কারণে পদত্যাগ করেন। পরে সভায় উপস্থিত কেন্দ্রীয় সংসদের সদস্যদের মতামত ও সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে জ্যেষ্ঠ সহসভাপতি আহসান লাবিবকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়।
২০২৫ সালের ৩১ অক্টোবর বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) থেকে রূপান্তরের মাধ্যমে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে জাহিদ আহসান সভাপতি এবং আবু বাকের মজুমদার সাধারণ সম্পাদক হন। এর আগে জাহিদ আহসান বাগছাসের কেন্দ্রীয় সদস্যসচিবের দায়িত্বে ছিলেন।
পরে ৪ ডিসেম্বর জাতীয় ছাত্রশক্তির ১২২ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হলে ওই কমিটিতেও সভাপতি হিসেবে জাহিদ আহসানই দায়িত্ব পালন করে আসছিলেন।
ডিবিসি/এসভিএন