খেলাধুলা, ফুটবল

ছেলেদের নিয়ে নিজের কেনা ক্লাবের জার্সিতে চমক মেসির

স্পোর্টস ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস) মাতিয়ে এবার নতুন চমক উপহার দিলেন লিওনেল মেসি। গত এপ্রিলে কাতালান ক্লাব 'ইউই কর্নেয়া'র মালিকানা কিনেছিলেন এই আর্জেন্টাইন তারকা। এবার সেই ক্লাবের সবুজ-সাদা জার্সিতে তিন ছেলে থিয়াগো, মাতেও এবং সিরোকে সঙ্গে নিয়ে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম 'এক্স'-এ মেসির ছেলেদের সঙ্গে তোলা ছবিগুলো প্রকাশ করে কর্নেয়া কর্তৃপক্ষ লিখেছে, ‘নতুন মৌসুম শুরুর প্রস্তুতি নিচ্ছেন লিও মেসি ও তার পরিবার। কর্নেয়া থেকে পুরো বিশ্বে মেসির মতো সবুজ জার্সি পরিধানকারীর সংখ্যা বাড়ছে, যারা এই বড় চ্যালেঞ্জটি শুরু করতে মুখিয়ে রয়েছে। এগিয়ে চলো, কর্নেয়া।’

 

৩৯ বছর বয়সেও ইন্টার মায়ামির হয়ে মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন বিশ্বকাপজয়ী এই তারকা। সম্প্রতি মন্ট্রিয়লের বিপক্ষে দলের ৭-১ গোলের বিশাল ব্যবধানের জয়ে একাই চার গোল করেন তিনি। মেজর লিগ সকারে ইন্টার মায়ামির পরবর্তী ম্যাচ আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে।

সূত্র: গোল ডট কম

আরও পড়ুন