কিশোরগঞ্জের কটিয়াদীতে ছেলের মৃত্যুর শোকে কয়েক ঘণ্টা পর মায়েরও মৃত্যু হয়েছে। কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার সহশ্রাম ধুলদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলতাফ উদ্দিন শাহীন (৫৩) শনিবার দিনগত রাত ২টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
আলতাফ উদ্দিন শাহীনের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছানোর পর রবিবার (২৬ এপ্রিল) সকাল ৬টার দিকে তার মা জুবাইদা মনি (৮০) মারা যান।
আলতাফ উদ্দিন শাহীনের ছোটভাই মোস্তফা কামাল গণমাধ্যমে জানান, রাজনৈতিক পরিস্থিতির কারণে শাহীন বাড়িতে থাকতেন না। তিনি গাজীপুরে বসবাস করতেন। তবে সুযোগ পেলেই মাকে দেখতে বাড়িতে আসতেন। শনিবার রাত ১টার দিকে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে গাজীপুরের স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ডিবিসি/কেএলডি