খেলাধুলা, ফুটবল

ছোট দলের বিপক্ষে জিতলো আর্জেন্টিনা, মন ভরলো না ভক্তদের!

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

শনিবার (২৮ মার্চ) বাংলাদেশ সময় ভোরে বুয়েন্স এইরেসে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মৌরিতানিয়াকে ২-১ গোলে পরাজিত করেছে আর্জেন্টিনা। ফিফা র‍্যাঙ্কিং ও শক্তিতে অনেক পিছিয়ে থাকা উত্তর আফ্রিকার দেশটির বিপক্ষে বিশ্ব চ্যাম্পিয়নদের এই জয়টি ছিল বেশ কষ্টসাধ্য।

মূলত স্পেনের বিপক্ষে ফিনালিসিমা খেলার কথা থাকলেও ইরান যুদ্ধের নিরাপত্তা শঙ্কায় ভেন্যু জটিলতায় ম্যাচটি বাতিল হয়, যার ফলে তড়িঘড়ি করে মৌরিতানিয়ার বিপক্ষে মাঠে নামার সিদ্ধান্ত নেয় আলবিসেলেস্তেরা।

 

ম্যাচের প্রথমার্ধেই দুই গোলের লিড নিয়ে বিরতিতে যায় আর্জেন্টিনা। ১৭তম মিনিটে নাহুয়েল মোলিনার ক্রস থেকে হুলিয়ান আলভারেসের ডামিতে বল পেয়ে লক্ষ্যভেদ করেন এনসো ফের্নান্দেস। এর কিছুক্ষণ পর অর্থাৎ ৩২তম মিনিটে চমৎকার এক ফ্রি কিকে ব্যবধান দ্বিগুণ করেন ২১ বছর বয়সী মিডফিল্ডার নিকো পাস, যা ছিল জাতীয় দলের জার্সিতে তার প্রথম গোল। প্রথমার্ধে মাঠের বাইরে থাকলেও দ্বিতীয় মেয়াদে লিওনেল মেসিকে মাঠে নামান কোচ, সাথে যোগ দেন ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো ও রদ্রিগো দে পল।

 

পুরো দ্বিতীয়ার্ধ খেললেও মেসি ব্যক্তিগত গোলের দেখা পাননি, যদিও মাঠে বেশ কয়েকবার তার পায়ের কারুকাজ ফুটে উঠেছিল। অন্যদিকে খেলার একদম শেষ মুহূর্তে মৌরিতানিয়ার পক্ষে সান্ত্বনাসূচক গোলটি করেন জর্ডান লেফোর্ট। ফ্রি কিকের পর ডি-বক্সের ভেতর জটলার সুযোগ নিয়ে এমিলিয়ানো মার্তিনেসকে পরাস্ত করেন তিনি। আগামী মঙ্গলবার নিজেদের পরবর্তী ম্যাচে জাম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা।
 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন