জেলার সংবাদ

জনপ্রিয় হচ্ছে মারমাদের ঐতিহ্যবাহী খাবার 'মুন্ডি'

বান্দরবান প্রতিনিধি

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১১ই মার্চ ২০২১ ০৬:০৬:৫৮ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জনপ্রিয় হয়ে উঠেছে বান্দরবানে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী খাবার মুন্ডি। অপেক্ষাকৃত তরুণদের মধ্যেই এর জনপ্রিয়তা বেশি। তাই জেলা শহরটিতে গড়ে উঠেছে অন্তত ৩০টি মুন্ডি হাউস। দামে সস্তা ও সুস্বাদু এই খাবার খেতে ভিড় জমে সন্ধ্যায়।

বান্দরবানের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মারমাদের ঐতিহ্যবাহী খাবার মুন্ডির খ্যাতি দিন দিন বাড়ছে। খাবারটির মূল উপাদান আতপ চালকে দুই থেকে তিনদিন পানিতে ভিজিয়ে রেখে ছিদ্রযুক্ত চালনির ওপরে রেখে পানি শুকিয়ে নিতে হয়। এরপর ঢেঁকিতে তৈরি হয় মন্ড। এই মন্ডকে বিশেষ যন্ত্রের সাহায্যে চাপ দিলে নিচের দিকে চলে আসে নুডলসের মতো চিকন লম্বা মুন্ডি।

কিছুটা নুডলসের মতো এই খাবার বান্দরবানের কালাঘাটা, বালাঘাটা, মধ্যমপাড়া, উজানিপাড়ায় গেলেই পাওয়া যাবে অন্তত ৩০টি মুন্ডি হাউস। পর্যটকদের কাছে দিন দিন এর জনপ্রিয়তা বাড়ছে। বাটিপ্রতি বিক্রি হয় ২০ টাকা।

এসব রেস্টুরেন্টে বিকেল থেকে রাত পর্যন্ত থাকে ভোজন রসিকদের ভিড়। স্থানীয়দের পাশাপাশি পর্যটকদের পছন্দের তালিকায় উঠে এসেছে খাবারটি।

মুন্ডির স্বাদকে আরো বাড়িয়ে দেয়ার জন্য মেশানো হয় চিংড়ি শুঁটকি, মরিচ, ধনে পাতাসহ বিভিন্ন উপাদান।

স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় এই সুস্বাদু খাবার ছড়িয়ে দিতে সরকারি সহায়তা ও সহজ ব্যাংক ঋণের দাবি স্থানীয়দের।

আরও পড়ুন