বাংলাদেশ, জেলার সংবাদ

জনপ্রিয় হয়ে উঠেছে নড়াইলের ইছামতির পদ্মবিল

মো. হামিদুর রহমান

ডিবিসি নিউজ

শুক্রবার ৯ই অক্টোবর ২০২০ ০৭:০২:১০ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জনপ্রিয় হয়ে উঠেছে নড়াইলের ইছামতি পদ্মবিল। ডিঙি নৌকায় ভেসে জলের ছন্দতালে পদ্মফুল স্পর্শ করার টানে প্রতিদিনই দূর দূরান্ত থেকে ছুটে আসছেন প্রকৃতিপ্রেমীরা।

সঠিক পৃষ্ঠপোষকতা পেলে মৌসুমী পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা সম্ভব বলে মনে করেন ঘুরতে আসা পর্যটক ও স্থানীয়রা।

আগাছা আর লতাগুল্মে ভরা বিলের পানিতে হাজার হাজার গোলাপী পদ্ম।  পদ্ম পাতার ফাঁকে সূর্যের সোনালি আভা পানিতে প্রতিফলিত হয়ে সৌন্দর্য বাড়িয়েছে কয়েকগুণ।  ডিঙ্গি নৌকায় বিলে ঢুকলে মনে হবে অভ্যর্থনা জানাচ্ছে পদ্মরা। 



জেলা শহর থেকে প্রায় ২৬ কিলোমিটার দূরে এই বিল স্থানীয়দের কাছে পদ্মবিল নামে পরিচিত। সঠিক রক্ষণাবেক্ষণের মাধ্যমে মৌসুমী পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার আহবান সংশ্লিষ্টদের।

পদ্মবিলপিকে সংরক্ষণ ও আরো চিত্তাকর্ষক করতে বিশেষ পরিকল্পনার কথা জানান নড়াইল জেলা প্রশাসক আঞ্জুমান আরা।

ঘন্টাপ্রতি একশো টাকা ব্যয়ে নৌকায় করে পদ্মবিল ঘুরতে সময় লাগবে দুই থেকে তিন ঘন্টা। যাতায়াত ব্যবস্থা কিছুটা কষ্টের হলেও মন ভোলানো দৃশ্য দেখলে মুগ্ধ হবেন যেকেউ। বিলটিকে ঘিরে বছরের এই সময়টার জীবিকা অর্জনের পথও হয় অনেকের। অনেকটাই নির্ভরশীল। তারাও চান প্রাকৃতিক এই সম্পদ রক্ষায় এগিয়ে আসুক কতৃপক্ষ।

আরও পড়ুন