আন্তর্জাতিক, ভারত

জন্মদিনের কেকের মধ্যে মৃত টিকটিকি, কেক খেয়ে হাসপাতালে ভর্তি ১১

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জন্মদিনের কেক ঘিরে আনন্দ মুহূর্তেই বিষাদে রূপ নেওয়ার এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ভারতের মহারাষ্ট্রে। জন্মদিনের কেকের ভেতর মৃত টিকটিকি পাওয়ার পর তা খেয়ে অসুস্থ হয়ে পড়া ১১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার (১৬ আগস্ট) মহারাষ্ট্রের নালাসো পারায় এই ঘটনা ঘটে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, কেক খাওয়ার পরপরই ৭ শিশু এবং ৪ জন নারী হঠাৎ করে পেটে ও বুকে তীব্র ব্যথা অনুভব করেন। খাদ্য বিষক্রিয়ায় আক্রান্ত হওয়ায় তাদের দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে। চিকিৎসকরা জানিয়েছেন, চিকিৎসাধীন সবার অবস্থা এখন স্থিতিশীল রয়েছে।


এই আকস্মিক দুর্ঘটনা খাদ্য নিরাপত্তা এবং বেকারি পণ্যগুলোর মান নিয়ন্ত্রণ নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলেছে। এর আগে থানের কল্যাণ এলাকার একটি ব্লিনকিট স্টোরের আইসক্রিম ফ্রিজে ইঁদুর ঘোরাঘুরির ভিডিও সামনে আসায় খাদ্য নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। এছাড়া মালাদ পশ্চিমের আরেকটি ব্লিনকিট-সংযুক্ত গুদামে বিভিন্ন অনিয়ম শনাক্ত করার পর কর্তৃপক্ষ ওই প্রতিষ্ঠানের ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অব ইন্ডিয়া (এফএসএসএআই) লাইসেন্স স্থগিত করেছে। মহারাষ্ট্রজুড়ে কুইক-কমার্স প্ল্যাটফর্মের সাথে যুক্ত বিভিন্ন স্টোর ও গুদামগুলোতে খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষের নিয়মিত নজরদারির মধ্যেই এসব চাঞ্চল্যকর ঘটনা ঘটছে।


সূত্র: এনডিটিভি 


ডিবিসি/এসভিএন

আরও পড়ুন