আন্তর্জাতিক, আমেরিকা

জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্পের নতুন আদেশ

ডেস্ক রিপোর্ট

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার লক্ষ্যে আবারও পদক্ষেপ নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বৃহস্পতিবার (০৬ আগস্ট) তিনি নতুন দুটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন।

এবারের আদেশের মূল লক্ষ্য হলো 'বার্থ ট্যুরিজম' বা সন্তান জন্মদানের উদ্দেশ্যে বিদেশিদের যুক্তরাষ্ট্রে ভ্রমণ বন্ধ করা। হোয়াইট হাউসের দাবি, নতুন এই নির্দেশনা সুপ্রিম কোর্টের আগের রায়ের আওতার বাইরে, কারণ এর মাধ্যমে জন্মসূত্রে নাগরিকত্বের ঐতিহাসিক ব্যতিক্রমগুলোকে নতুনভাবে সংজ্ঞায়িত করে নাগরিকত্ব পাওয়ার অযোগ্যদের তালিকা সম্প্রসারিত করার চেষ্টা করা হয়েছে।

 

ওভাল অফিসে আদেশ স্বাক্ষরের সময় প্রেসিডেন্ট ট্রাম্প গত ৩০ জুনের সুপ্রিম কোর্টের রায়কে 'অত্যন্ত দুর্ভাগ্যজনক' বলে আখ্যায়িত করেন। তিনি বার্থ ট্যুরিজমকে একটি 'লজ্জাজনক' প্রথা হিসেবে উল্লেখ করে বলেন, মানুষ এটিকে একটি ব্যবসায় পরিণত করেছে এবং টাকার বিনিময়ে তারা প্রবেশাধিকার কিনছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

 

হোয়াইট হাউসের সহযোগী স্টিফেন মিলার নিশ্চিত করেছেন যে, এই আদেশের মাধ্যমে বার্থ ট্যুরিজম নিষিদ্ধ করা হলো। বার্থ ট্যুরিজম ছাড়াও বিদেশি সরকারি কর্মচারী এবং 'শত্রু হিসেবে চিহ্নিত' বিদেশি নাগরিকদের সন্তানদের অধিকারও এই আদেশের মাধ্যমে সীমিত করা হয়েছে।

 

সূত্র: রয়টার্স

 

ডিবিসি/ এসভিএন

আরও পড়ুন