ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ভোটগ্রহণের আর মাত্র চার দিন বাকি থাকায় সারা দেশে নির্বাচনি প্রচারণা এখন তুঙ্গে। শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম সবখানেই উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন দলের ও স্বতন্ত্র প্রার্থীরা।
বিএনপি, জামায়াত ও এনসিপি-র প্রার্থীদের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন। অলি-গলিতে চলছে বিরামহীন জনসংযোগ। প্রার্থীরা ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি, অন্যদিকে সাধারণ ভোটাররাও প্রার্থীদের কাছে তুলে ধরছেন নিজেদের চাহিদা ও প্রত্যাশার কথা।
তবে জমজমাট প্রচারণার মাঝেও দেশের বিভিন্ন স্থানে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। তবুও প্রার্থীদের কাছে পেয়ে খুশি সাধারণ মানুষ, এবং তারা কষছেন ভোটের নানা সমীকরণ।
ডিবিসি/এএমটি