জেলার সংবাদ

জয়পুরহাটে এসএসসি পরীক্ষায় সেরা জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ

জয়পুরহাট প্রতিনিধি

ডিবিসি নিউজ

সোমবার ১০ই আগস্ট ২০২৬ ০৮:০৩:১২ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

এ বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় জয়পুরহাট জেলায় শীর্ষস্থান অর্জন করেছে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ। এ কলেজ থেকে ৫৬ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৫৪ জন জিপিএ-৫ পেয়েছে। ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জয়পুরহাট জেলায় পাসের হার ৬৭.৫৩ শতাংশ। এ বছর জেলায় মোট ৮৪৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। পাসের হারে ছেলেদের তুলনায় মেয়েরা বেশ এগিয়ে রয়েছে।

রাজশাহী বোর্ডের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, জয়পুরহাট জেলা থেকে এ বছর মোট ৮ হাজার ৪৯১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছে ৫ হাজার ৭৩৪ জন। এর মধ্যে ৪ হাজার ১৯৪ জন ছাত্রীর মধ্যে পাস করেছে ৩ হাজার ৮৭ জন, যাদের পাসের হার ৭৩.৬১ শতাংশ। অন্যদিকে, ৪ হাজার ২৯৭ জন ছাত্রের মধ্যে পাস করেছে ২ হাজার ৬৪৭ জন, যাদের পাসের হার ৬১.৬০ শতাংশ।


জেলায় প্রাতিষ্ঠানিক ফলাফলে বরাবরের মতো ঈর্ষণীয় সাফল্য দেখিয়েছে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ। প্রতিষ্ঠানটির ৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৪ জনই জিপিএ-৫ অর্জন করেছে। ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের দিকনির্দেশনা এবং অধ্যক্ষ ক্যাপ্টেন মোহাম্মদ আরিফুল হক, (এস), এএফডব্লিউসি, পিএসসি, বিএন-এর তত্ত্বাবধানে এ সাফল্য এসেছে বলে জানিয়েছেন কৃতী শিক্ষার্থীরা।


অন্যদিকে, ১২১১ নম্বর পেয়ে জেলার মধ্যে সর্বোচ্চ নম্বর অর্জনের রেকর্ড গড়েছে জয়পুরহাট সদর থানা উচ্চ বিদ্যালয়। এ ছাড়া জিপিএ-৫ প্রাপ্তির হারের ভিত্তিতে জেলার অন্যান্য বিদ্যালয়ের মধ্যে রামদেও বজলা সরকারি উচ্চ বিদ্যালয় ৩৯ শতাংশ, জয়পুরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ৩৮.৮ শতাংশ এবং জয়পুরহাট সদর থানা উচ্চ বিদ্যালয় ৩৫.৩ শতাংশ সাফল্য অর্জন করেছে।


অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন নাহার জানান, এসএসসি পরীক্ষায় এ বছর জেলায় পাসের হার ৬৭.৫৩ শতাংশ। জেলায় সন্তোষজনক ফলাফল হয়েছে বলে জানিয়েছেন তিনি।


ডিবিসি/ এসভিএন

আরও পড়ুন