জেলার সংবাদ

জয়পুরহাটে ১০১ পিস ট্যাপেন্টাডলসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

জয়পুরহাট প্রতিনিধি

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জয়পুরহাট শহরের পূর্ব ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে ১০১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি স্মার্টফোনসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জয়পুরহাট পৌরসভার পূর্ব ধানমন্ডি এলাকার মৃত আশরাফ ইসলামের ছেলে পাপ্পু (৩০) এবং তার স্ত্রী রিনা আক্তার (২২)।

 

বৃহস্পতিবার বিকেলে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে ডিবি পুলিশের একটি চৌকস দল মাদক ও অনলাইন জুয়াবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে পাপ্পুর নিজ বসতবাড়ির সামনে থেকে তাকে অনলাইন জুয়া খেলা অবস্থায় এবং তার স্ত্রী রিনা আক্তারকে মাদক বিক্রির সময় হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি স্মার্টফোন এবং ১০১ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন