খেলাধুলা, ক্রিকেট

জরুরি বৈঠক অংশ নিতে পাকিস্তানে গেলেন বুলবুল

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

রবিবার ৮ই ফেব্রুয়ারি ২০২৬ ১২:৫১:৪৭ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভারতের মাটিতে খেলতে রাজি না হওয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের বাদ পড়া এবং এর জেরে পাকিস্তানের কঠোর অবস্থানের কারণে সৃষ্ট জটিলতা নিরসনে জরুরি বৈঠকে অংশ নিতে লাহোরে অবস্থান করছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে তিনি লাহোরে পৌঁছান। আজ রোববার আইসিসির উদ্যোগে পিসিবি ও বিসিবির সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

 

বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তের পর থেকেই পিসিবি এর তীব্র বিরোধিতা করে আসছে। পাকিস্তান সরকার ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার ঘোষণা দেয়ায় আইসিসি বড় ধরনের সংকটে পড়েছে। ভারত-পাকিস্তান ম্যাচ না হলে সম্প্রচার স্বত্ব ও স্পন্সরশিপ মিলিয়ে আইসিসির প্রায় ৬ হাজার কোটি রুপি ক্ষতির আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতি সামাল দিতেই তড়িঘড়ি করে এই বৈঠকের আয়োজন করা হয়েছে।

 

জানা গেছে, বৈঠকে বাংলাদেশের বিশ্বকাপ অংশগ্রহণ এবং পাকিস্তানের অবস্থান নিয়ে বিস্তারিত আলোচনা হবে। বৈঠক শেষে আজ বিকেলেই বিসিবি সভাপতির ঢাকায় ফেরার কথা রয়েছে। মূলত পাকিস্তানের আল্টিমেটাম এবং আইসিসির আর্থিক ক্ষতির শঙ্কা থেকেই এই কূটনৈতিক তৎপরতা জোরদার করা হয়েছে।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন