মেসি আজ বেঞ্চে

জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনার আক্রমণে ‘বুল-স্পাইডার’ জুটি

স্পোর্টস ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ মাঠে নামছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাংলাদেশ সময় আজ রবিবার সকাল ৮টায় যুক্তরাষ্ট্রের ডালাসে গ্রুপ ‘জে’-এর শেষ ম্যাচে আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ জর্ডান। ইতোমধ্যেই গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নক-আউট পর্ব নিশ্চিত করায় আজ সম্পূর্ণ বেঞ্চের শক্তি ঝালিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কোচ লিওনেল স্কালোনি।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে কোচ স্কালোনি নিশ্চিত করেছেন, জর্ডানের বিপক্ষে শুরুর একাদশে থাকছেন না অধিনায়ক লিওনেল মেসি। তাকে বিশ্রাম দিয়ে আজ আক্রমণভাগে মাঠে নামানো হচ্ছে লাউতারো মার্তিনেস ও হুলিয়ান আলভারেসকে। এর আগে স্কালোনি একাধিকবার জানিয়েছিলেন, একসাথে দুই প্রথাগত স্ট্রাইকার খেলানো তার ফুটবল কৌশলের সাথে মেলে না। তবে এই ম্যাচের ফলাফলের ওপর যেহেতু আর্জেন্টিনার ভবিষ্যৎ নির্ভর করছে না, তাই আজ ‘দি বুল’ (লাউতারো) এবং ‘দি স্পাইডার’ (আলভারেস) জুটিকে একসঙ্গে পরখ করে দেখছেন তিনি।

 

জাতীয় দলের জার্সিতে অফিশিয়াল ম্যাচে লাউতারো এবং আলভারেস দুজনই বর্তমানে গোল খরায় ভুগছেন। গত বছরের সেপ্টেম্বর থেকে অফিশিয়াল কোনো ম্যাচে জালের দেখা পাননি তাদের কেউই। কাতার বিশ্বকাপে ৪ গোল করা আলভারেস যেখানে ছন্দে ফিরতে মরিয়া, সেখানে লাউতারো মার্তিনেসের লক্ষ্য বিশ্বকাপের মঞ্চে নিজের ক্যারিয়ারের প্রথম গোলটি পাওয়া।

 

গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস ছাড়া আজ আর্জেন্টিনার শুরুর একাদশের প্রায় পুরোটাতেই থাকছে পরিবর্তনের ছোঁয়া। ডানহাতের অনামিকায় চোট কাটিয়ে ফেরা মার্তিনেসকে ম্যাচের ছন্দে রাখতেই আজ পোস্টের নিচে রাখা হচ্ছে। চোট কাটিয়ে আজই প্রথম শুরুর একাদশে ফিরছেন নিকোলাস তাগলিয়াফিকো। রক্ষণে অভিজ্ঞ ওটামেন্ডির সাথে জুটি বাঁধবেন মার্কোস সেনেসি। মাঝমাঠ সামলানোর দায়িত্বে থাকবেন লিয়ান্দ্রো পারেদেস, এক্সেকুয়েল পালাসিওস এবং জিওভানি লো চেলসো। তরুণ তুর্কি নিকো পাজেরও আজ একাদশে থাকার জোর সম্ভাবনা রয়েছে।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন