বিবিধ, লাইফস্টাইল

জলপাইয়ের টক-ঝাল-মিষ্টি আচার তৈরির রেসিপি

Happy Mahmud

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ৮ই ডিসেম্বর ২০২২ ০৪:০৬:১০ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

শীতকাল মানেই যেন ঘুরে বেড়ানো ও নতুন নতুন খাবারের বাড়তি আয়োজন। হরেক রকম পিঠাপুলি, বিভিন্ন আচারসহ শীতকালীন ফল ও সবজীতে বাড়িতেই তৈরি হয় পছন্দের নানা খাবার।

শীতকালীন এসব ফলের মধ্যে জলপাই অন্যতম। এ সময়টাতে প্রায় সবার ঘরে ঘরেই বিভিন্ন স্বাদের জলপাই আচার তৈরি হয়ে থাকে। এই ফলের স্বাস্থ্য উপকারিতা অনেক। কাঁচা জলপাইয়ের পাশাপাশি পাকা জলপাই খেতে পছন্দ করেন অনেকেই।

তাই এমন স্বাদ নিতে জলপাইয়ের আচার বানিয়ে সংরক্ষণ করতে পারেন বছরজুড়ে। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই ঝটপট তৈরি করতে পারেন জলপাইয়ের টক-ঝাল-মিষ্টি আচার। তাহলে দেখে নিতে পারেন জলপাই আচারের সহজ রেসিপি-

জলপাইয়ের টক-ঝাল-মিষ্টি আচার তৈরিতে যা যা প্রয়োজন-

জলপাই- (ইচ্ছামতো), পাঁচফোড়ন, দারুচিনি, তেজপাতা, চিনি, এলাচি, সিরকা/ভিনেগার, খাটি সরিষা তেল, গোটা কয়েকটা শুকনো মরিচ, রসুন বাটা ও ভাজা জিরা।

যেভাবে তৈরি করবেন সুস্বাদু জলপাই আচার-

প্রথমে জলপাইগুলো ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে। ধোয়া হয়ে গেলে দুইপাশ দিয়ে কেটে নিয়ে পানি দিয়ে জলপাইগুলো সিদ্ধ করতে হবে। সেদ্ধ জলপাইগুলো হাত দিয়ে ভেঙে (ম্যাশ) করে নিতে হবে। চুলায় একটা প্যানে পাঁচফোড়ন, জিরা, দারুচিনি, এলাচি, শুকনো মরিচ ভেজে নিতে হবে। ভাজা সব মসলাগুলো গুঁড়ো করে নিতে হবে।

এবার একটা হাঁড়িতে সরিষা তেল গরম হয়ে গেলে তেজপাতা, পাঁচফোড়ন, গোটা কয়েকটা শুকনো মরিচ ও রসুন বাটা দিয়ে ফোঁড়ন দিতে হবে।

এরপর আগে থেকে সিদ্ধ করা জলপাইগুলো দিয়ে কিছু সময় নেড়ে নিতে হবে। জলপাইয়ের মধ্যে পরিমাণমতো চিনি দিয়ে নাড়তে হবে। চিনির পানি কমে আসলে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মশলা গুঁড়ো ও বছরজুড়ে সংরক্ষণ করার জন্য ১ চামচ ভিনেগার দিয়ে সামান্য মিশিয়ে নামিয়ে ফেলতে হবে। তৈরি হয়ে গেল জলপাইয়ের মজাদার টক ঝাল মিষ্টি আচার।

আরও পড়ুন