বিবিধ

জাতিক-এর সিবিও (CBO) পদে যোগ দিলেন শেখ আরিফুল ইসলাম পিয়াস

সংবাদ বিজ্ঞপ্তি

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ২৫শে সেপ্টেম্বর ২০২৫ ০৫:২১:৫১ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

উদীয়মান ই-কমার্স প্ল্যাটফর্ম নির্মাতা প্রতিষ্ঠান জাতিক (Zatiq)-এর চিফ বিজনেস অফিসার (CBO) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন শেখ আরিফুল ইসলাম পিয়াস।

বাংলাদেশের স্ট্র্যাটেজিক মার্কেটিং-এর ক্ষেত্রে অন্যতম অভিজ্ঞ একজন প্রফেশনাল হলেন শেখ আরিফুল ইসলাম পিয়াস। গত এক দশকেরও বেশি সময় ধরে ই-কমার্স, ব্র্যান্ড স্ট্র্যাটেজি ও ডিজিটাল মার্কেটিং সহ ব্যবসা পরিচালনার নানান ক্ষেত্রে দক্ষতার ছাপ রেখেছেন তিনি।

 

সাম্প্রতিক সময়ে দেশের শীর্ষ একটি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS) প্রতিষ্ঠানে ‘কাস্টমার লাইফসাইকেল ম্যানেজমেন্ট’-এর দায়িত্বে ছিলেন তিনি। সেখানে ক্যাম্পেইন স্ট্র্যাটেজি নিয়ে তার দক্ষ নেতৃত্বে প্রতিষ্ঠানটির ইউজারের সংখ্যা যেমন বেড়েছে, একইসাথে রিটেনশন ও এনগেজমেন্ট বেড়েছে উল্লেখযোগ্য হারে।

 

এর আগে তিনি ‘আইএম ডিজিটাল’-এর সিনিয়র ম্যানেজার হিসেবে ব্র্যান্ড কমিউনিকেশন ও প্ল্যানিং-এর দায়িত্বে ছিলেন। এছাড়া Geeky Social Ltd. নামক একটি প্রতিষ্ঠানে দায়িত্ব পালনের সময় তিনি আড়ং ডেইরি, প্রাইম ব্যাংক, ড্যান কেক, সেবা এক্সওয়াইজেড, হোটেল ইন্টারকন্টিনেন্টাল এবং রেকিট বাংলাদেশের মতো শীর্ষ অনেক ব্র্যান্ডের ডিজিটাল মার্কেটিং-এ নেতৃত্ব দিয়েছেন।

 

কর্মজীবনের শুরুতে তিনি Google Bus Bangladesh Project-এ কাজ করেছেন। এছাড়াও Dnet এবং Fortune Tech Ltd.-এর গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এসব অভিজ্ঞতার মধ্য দিয়ে স্ট্র্যাটেজিক মার্কেটিং, ব্র্যান্ড বিল্ডিং ও ক্যাম্পেইন ম্যানেজমেন্ট-এর মতো ক্ষেত্রে হয়ে উঠেছেন বিশ্বস্ত একটি নাম।

শেখ আরিফুল ইসলাম পিয়াসের মতে, “জাতিক এমন একটি প্রতিষ্ঠান, যারা ই-কমার্সকে শুধু প্ল্যাটফর্ম হিসেবেই না, বরং একটি পূর্ণাঙ্গ ইকোসিস্টেম হিসেবে গড়ে তুলছে। আমি বিশ্বাস করি, আমার অভিজ্ঞতা ও স্ট্র্যাটেজি ভবিষ্যতে প্রতিষ্ঠানটির গ্রোথ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

 

জাতিক পরিবার বিশ্বাস করে, তার অভিজ্ঞতা ও দক্ষতা কোম্পানির অগ্রযাত্রায় নতুন গতি আনবে।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন