আন্তর্জাতিক

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নতুন ৫ অস্থায়ী সদস্য নির্বাচিত

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

বুধবার ৪ঠা জুন ২০২৫ ০৮:৫৫:০২ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নতুন পাঁচ দেশ দুই বছরের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ২০২৬-২৭ সালের জন্য নির্বাচিত দেশগুলো হচ্ছে- বাহরাইন, কলম্বিয়া, কঙ্গো, লাটভিয়া ও লাইবেরিয়া।

নিরাপত্তা কাউন্সিল জাতিসংঘের একমাত্র সংস্থা যেটি আইনি বাধ্যগত যেমন নিষেধাজ্ঞা, শক্তির ব্যবহারের অনুমোদনের মতো সিদ্ধান্ত নিতে পারে। সংস্থাটির স্থায়ী সদস্য হলো পাঁচটি যুক্তরাজ্য, চীন, ফ্রান্স, রাশিয়া এবং যুক্তরাষ্ট্র। তাদের প্রত্যেকের ভেটো দেয়ার ক্ষমতা রয়েছে।

 

তবে ১৫ সদস্যের অপর ১০টি দেশ অস্থায়ী। যারমধ্যে পাঁচটি দেশ প্রতি বছর নতুন করে যুক্ত হয়। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ২০২৬-২৭ সালের জন্য নির্বাচিত হয়ে বাহরাইন, কঙ্গো, লাটভিয়া, লাইবেরিয়া এবং কঙ্গো স্থলাভিষিক্ত হবে আলজেরিয়া, সিয়েরা লিওন, দক্ষিণ কোরিয়া, গায়েনা এবং স্লোভেনিয়ার।

 

ডিবিসি/এনএসএফ

আরও পড়ুন