জাতীয়

জাতিসংঘের বাইরের কারও নির্দেশনা মানব না: খলিলুর রহমান

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) শপথ গ্রহণকালে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, দায়িত্ব পালনকালে তিনি জাতিসংঘের সনদ ও আচরণবিধি মেনে চলবেন এবং সংস্থার বাইরের কোনো সরকার বা কর্তৃপক্ষের নির্দেশনা গ্রহণ করবেন না। তাঁর সব কাজ পরিচালিত হবে কেবল জাতিসংঘের স্বার্থ সমুন্নত রাখার জন্য।

 

তাঁর এই দায়িত্ব গ্রহণের মাধ্যমে দীর্ঘ চার দশক পর বাংলাদেশ আবারও এই মর্যাদাপূর্ণ পদটি ফিরে পেল। এর আগে ১৯৮৬-৮৭ সালে প্রথম বাংলাদেশি হিসেবে এই দায়িত্ব পালন করেছিলেন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী। গত ২ জুন অনুষ্ঠিত নির্বাচনে সাইপ্রাসের প্রার্থীকে ৯৯ ভোটে হারিয়ে খলিলুর রহমান এ পদে নির্বাচিত হন। আগামী ২২ সেপ্টেম্বর রাষ্ট্র ও সরকারপ্রধানদের ভাষণের মধ্য দিয়ে এই অধিবেশনের উচ্চপর্যায়ের বিতর্ক শুরু হবে।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন