জাতিসংঘে নিযুক্ত ইরানের প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি সোমবার জানিয়েছেন, তেহরান জাতিসংঘের সমুদ্র আইন মানতে বাধ্য নয়। একইসঙ্গে তিনি হরমুজ প্রণালীতে তার দেশের চলমান নৌ-তৎপরতার পক্ষে জোরালো অবস্থান ব্যক্ত করেছেন।
ইরাভানি দাবি করেন, একটি 'অত্যন্ত অস্থিতিশীল' পরিবেশে উপকূলীয় নিরাপত্তা এবং নিরাপদ নৌচলাচলের মধ্যে ভারসাম্য বজায় রাখতে এই ধরনের পদক্ষেপ গ্রহণ করা অপরিহার্য। পাশাপাশি তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের একাংশের বিরুদ্ধে 'দ্বিমুখী নীতির' অভিযোগ তুলে বলেন, তারা যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ অবরোধের বিষয়টি সম্পূর্ণ এড়িয়ে যাচ্ছে।
সমালোচকদের উদ্দেশে ইরানি এই দূত আরও বলেন, সামুদ্রিক নিরাপত্তা এবং অবাধ নৌচলাচলের বিষয়ে তাদের যে উদ্বেগ, তা কোনোভাবেই অকৃত্রিম নয় এবং তাদের নিজস্ব কর্মকাণ্ড ও অবস্থানের সাথেও তা সামঞ্জস্যপূর্ণ নয়।
সূত্র: মিডল ইস্ট আই
ডিবিসি/আরএসএল