জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের প্রতি সমর্থন জানাতে ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (৬ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কূটনীতিকদের সম্মানে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তার সরকারের বিভিন্ন নীতি ও লক্ষ্যের কথা তুলে ধরেন। তিনি কূটনীতিকদের জানান, বর্তমান সরকার মানবাধিকার সুরক্ষা, মত প্রকাশের স্বাধীনতা রক্ষা এবং সমাজে সহনশীলতার সংস্কৃতি গড়ে তুলতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। এর পাশাপাশি সরকারের সব স্তরে দুর্নীতি মোকাবিলায় কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
ডিবিসি/আরএসএল