জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশন আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে এবং এতে সভাপতির দায়িত্ব নিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এর আগে অধিবেশন শুরুর প্রাক্কালে নিউইয়র্কে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস তাঁর সঙ্গে বৈঠক করেন, যেখানে বৈশ্বিক এ দায়িত্ব গ্রহণের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। এছাড়া জাতিসংঘে বাংলাদেশ কার্যালয়ও তাঁকে উষ্ণ অভিনন্দন জানিয়েছে।
আগামী ২২ সেপ্টেম্বর রাষ্ট্র ও সরকারপ্রধানদের ভাষণের মধ্য দিয়ে এই অধিবেশনের উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক শুরু হবে। উল্লেখ্য, গত ২ জুন জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে গোপন ব্যালটের মাধ্যমে সাইপ্রাসের প্রতিদ্বন্দ্বীকে আট ভোটের ব্যবধানে পরাজিত করে তিনি সভাপতি-নির্বাচিত হন। দীর্ঘ চার দশক পর ১৯৮৬ সালের পর এই প্রথম কোনো বাংলাদেশি কূটনীতিক বিশ্বের বৃহত্তম এই বহুপাক্ষিক ফোরামের সভাপতির দায়িত্ব পালন করতে যাচ্ছেন।
ডিবিসি/পিআরএএন