আন্তর্জাতিক, ভারত

জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে ভোট দিল ভারত

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

শনিবার ১৩ই সেপ্টেম্বর ২০২৫ ০৯:১৮:২৬ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জাতিসংঘ সাধারণ পরিষদে দ্বি-রাষ্ট্র নীতির ভিত্তিতে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে আনা এক প্রস্তাবকে সমর্থন জানিয়েছে ভারত।

তবে এই প্রস্তাবে তীব্র আপত্তি জানিয়ে এর বিপক্ষে ভোট দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। শুক্রবার (১২ই সেপ্টেম্বর) অনুষ্ঠিত এই ভোটাভুটিতে ভারতসহ বিশ্বের ১৪২টি দেশ প্রস্তাবের পক্ষে অবস্থান নেয়। খবর ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস

 

"নিউ ইয়র্ক ঘোষণা" নামের এই প্রস্তাবটি মূলত হামাসবিহীন একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের আহ্বান জানায়। এতে গাজায় হামাসের শাসনের অবসান, নিরস্ত্রীকরণ, ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার এবং সকল জিম্মিকে মুক্তির কথাও বলা হয়েছে।

 

ভারত এই প্রস্তাবে সমর্থন জানিয়ে দ্বি-রাষ্ট্র সমাধানের প্রতি তার নীতিগত অবস্থান পুনর্ব্যক্ত করেছে।

 

তবে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করে। তাদের মতে, এই প্রস্তাব একপাক্ষিক এবং এটি শান্তি আলোচনার পথে বাধা সৃষ্টি করবে। ইসরায়েলি রাষ্ট্রদূত এটিকে "বাস্তবতা বিবর্জিত" বলে আখ্যা দেন। প্রস্তাবের বিপক্ষে ভোট দেওয়া ১০টি দেশের মধ্যে এই দুটি দেশ ছিল অন্যতম।

 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন