ইরানের বাণিজ্যিক জাহাজ ‘তুসকা’ আটকের ঘটনাকে ‘অবৈধ ও বর্বর’ আখ্যা দিয়ে এর বিরুদ্ধে জাতিসংঘ এবং আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনে (আইএমও) আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তেহরানের দাবি, এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন এবং চলমান যুদ্ধবিরতি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন।
ইরানি সংবাদ সংস্থা ইরনা পরিবেশিত এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এই অবৈধ ও অপরাধমূলক কর্মকাণ্ডের অত্যন্ত বিপজ্জনক পরিণতির বিষয়ে হুঁশিয়ারি দিচ্ছে ইরান। একইসঙ্গে অবিলম্বে ইরানি জাহাজ, এর নাবিক, ক্রু এবং তাদের পরিবারকে মুক্তি দেওয়ার দাবি জানাচ্ছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, জাহাজটি জব্দের সময় নাবিক, ক্রু এবং তাদের পরিবারের সদস্যদের নানাভাবে ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দেওয়া হয়েছে। ইরান এই ঘটনাকে একটি দস্যুতামূলক কর্মকাণ্ড হিসেবে অভিহিত করে এর কঠোর নিন্দা জানিয়েছে। তারা মনে করছে, যুক্তরাষ্ট্রের এই উস্কানিমূলক আচরণ চলমান শান্তি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে।
সূত্র: আল-জাজিরা
ডিবিসি/কেএলডি