আন্তর্জাতিক

জাতিসংঘ ঘাঁটিতে হিজবুল্লাহর ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

লেবাননে নিয়োজিত জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী জানিয়েছে, গত কয়েক দিনে তাদের ঘাঁটিতে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর একাধিক ড্রোন আঘাত হেনেছে। এ ঘটনার পর শান্তিরক্ষী বাহিনী ইরান-সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ এবং ইসরায়েল উভয় পক্ষকেই তাদের ঘাঁটির কাছাকাছি যেকোনো ধরনের সামরিক কার্যক্রম চালানো থেকে বিরত থাকার কড়া আহ্বান জানিয়েছে।

এদিকে, ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে নতুন করে সংঘাত তীব্র আকার ধারণ করেছে। আজ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় এক মা ও তাঁর দুই সন্তানসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

 

সূত্র: সিএনএন

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন