আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশের সবচেয়ে বড় ফ্লাগ স্ট্যান্ডে জাতীয় পতাকার পরিবর্তে আনসার বাহিনীর নিজস্ব পতাকা উত্তোলন করে তীব্র বিতর্কের জন্ম দিয়েছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
শনিবার(২১ ফেব্রুয়ারি) সকালে গাজীপুরের সফিপুরে আনসার ও ভিডিপি একাডেমিতে আয়োজিত ১২০ ফুট উচ্চতার নবনির্মিত এই ফ্লাগ স্ট্যান্ডের উদ্বোধন অনুষ্ঠানে একুশের চেতনায় শ্রদ্ধা জানিয়ে জাতীয় পতাকা উত্তোলনের কথা ছিল। কিন্তু সেখানে ২৮ ফুট দৈর্ঘ্যের নিজস্ব দলীয় পতাকা উত্তোলন করা হয় এবং সেই পতাকাকেই গার্ড অব অনার প্রদান করা হয়।
এই ঘটনায় গণমাধ্যমকর্মী ও সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মহাপরিচালক দাবি করেন, বাহিনীর মনোবল বাড়াতেই এই ব্যবস্থা নেয়া হয়েছে। একপর্যায়ে তিনি স্থান ত্যাগ করলে সাধারণ আনসার সদস্যরা ওই ফ্লাগ স্ট্যান্ডে জাতীয় পতাকা উত্তোলন করেন।
ডিবিসি/আরএসএল