বাংলাদেশ, জাতীয়

জাতীয় সংসদের অধিবেশন পর্যবেক্ষণ করলেন অস্ট্রেলিয়ার স্পিকার

বাসস

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ৯ই এপ্রিল ২০২৬ ০৮:৫৭:৩৭ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

অস্ট্রেলিয়া থেকে আগত ১৩ সদস্যের একটি সংসদীয় প্রতিনিধি দল বৃহস্পতিবার (৯ এপ্রিল) জাতীয় সংসদের চলমান অধিবেশন পর্যবেক্ষণ করে।

অস্ট্রেলিয়ান হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার মিল্টন ডিক এমপি’র নেতৃত্বে প্রতিনিধি দলটি বাংলাদেশ সফরে আসে এবং তারা সংসদের অধিবেশন প্রত্যক্ষ করে।


বিকেলের অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম সংসদ সদস্যদের প্রতিনিধি দলের উপস্থিতির বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবহিত করেন এবং সংসদের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক স্বাগত জানান।


এ সময় স্পিকার বলেন, ‘আমি আনন্দের সঙ্গে সংসদকে জানাচ্ছি যে অস্ট্রেলিয়ার পার্লামেন্টের ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল, অস্ট্রেলিয়ান হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার মিল্টন ডিক এমপি’র নেতৃত্বে আজকের চলমান অধিবেশন পর্যবেক্ষণ করছেন।’


ঘোষণার পর সংসদ সদস্যরা করতালির মাধ্যমে অতিথি প্রতিনিধি দলকে স্বাগত জানান। প্রতিনিধি দল অধিবেশন পর্যবেক্ষণের সময় সংসদে আইন প্রণয়ন কার্যক্রম অব্যাহত থাকে এবং একাধিক বিল নিয়ে আলোচনা ও পাস করা হয়।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন