জরুরি জনগুরুত্বপূর্ণ বিল সংসদে উত্থাপন না করার প্রতিবাদে জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। শুক্রবার (১০ এপ্রিল) অধিবেশন চলাকালে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে বিরোধীদলীয় সংসদ সদস্যরা একযোগে সংসদ কক্ষ ত্যাগ করে বেরিয়ে যান।
ওয়াকআউটের সময় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে উদ্দেশ্য করে তিনি অভিযোগ করেন যে, সংসদে আস্থা ও ন্যায়বিচার বজায় রাখা হচ্ছে না।
বিরোধীদলীয় নেতা বলেন, তারা ক্রমাগত সহযোগিতা করে আসলেও সরকারি দল আস্থার জায়গা রাখেনি, বরং তাদের বাধা দেওয়া হয়েছে। অনেক দুঃখ নিয়ে ওয়াকআউট করছেন জানিয়ে তিনি আরও বলেন, ইনশাআল্লাহ ভবিষ্যতে এই সংসদেই আবারও দেখা হবে।
ডিবিসি/আরএসএল