আগামীকাল ঘোষণা করা হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল।
অন্তর্বর্তী সরকারের অধীনে ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশন ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে। তফসিল ও প্রস্তুতির সার্বিক বিষয় অবহিত করতে আজ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।
এর আগে নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করেন সিইসি। তিনি নির্বাচনে বিচারিক হাকিম বা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের জন্য তিনশ বিচারক চেয়েছেন এবং প্রধান বিচারপতি নির্বাচনে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন।
এদিকে আরপিও সংশোধন করে নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেটে বলা হয়েছে, পোস্টাল ব্যালটে কোনো ক্রস চিহ্ন না থাকলে কিংবা একাধিক প্রতীকে চিহ্ন থাকলে তা বাতিল বলে গণ্য হবে। এছাড়া কোনো প্রার্থীর প্রার্থিতা বাতিল হলে তার প্রতীকে দেওয়া ভোটও বাতিল হিসেবে গণ্য হবে।
ডিবিসি/আরএসএল