আগামী ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে ১০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
রবিবার (২রা নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে একটি যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
কর্মসূচিগুলো হলো:
১। ৭ই নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঐ দিন সকাল ৬ টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে দলীয়
কার্যালয়গুলোতে দলীয় প্রতাকা উত্তোলন করা হবে।
২। দিবসটি উপলক্ষে ৭ই নভেম্বর সকাল ১০ টায় দলের জাতীয় নেতৃবৃন্দসহ সকল পর্যায়ের নেতাকর্মী মহান স্বাধীনতার ঘোষক সাবেক রাষ্ট্রপতি শহীদ
জিয়াউর রহমান বীর উত্তম এর মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন।
৩ । দিবসটি উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি'র উদ্যোগে ৭ই নভেম্বর বেলা ৩ টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্ৰীয়
কার্যালয়ের সামনে থেকে র্যালী অনুষ্ঠিত হবে। ঐদিনই সারাদেশে বিএনপি'র উদ্যোগে জেলা ও উপজেলা পর্যায়ে র্যালী অনুষ্ঠিত হবে।
৪। এছাড়াও দিবসটি উপলক্ষে দলের অঙ্গ ও সহযোগী সংগঠন স্ব স্ব উদ্যোগে আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচি পালন করবে।
ক) শ্রমিক দল-৫ই নভেম্বর-আলোচনা সভা
খ) ছাত্রদল-৮ ই নভেম্বর-আলোচনা সভা (৭ ও ৮ নভেম্বর টিএসসি-তে আলোকচিত্র প্রদর্শনী)
গ) ওলামা দল-৯ই নভেম্বর-এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
ঘ) তাঁতী দল-১০ই নভেম্বর-আলোচনা সভা
৫) কৃষকদল-১১ই নভেম্বর-আলোচনা সভা
চ) জাসাস-১৩ই নভেম্বর-শহীদ মিনারে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান
৫ । ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি'র উদ্যোগে ১২ই নভেম্বর বুধবার চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্ৰে আলোচনা সভা।
৬। ৬ই নভেম্বর থেকে ১৩ই নভেম্বর পর্যন্ত ডকুমেন্টরী (ভিডিও, স্থিরচিত্র) ইলেকট্রনিক, প্রিন্ট মিডিয়াসহ ফেসবুক, ইউটিউব, অনলাইনে প্রকাশ করা
হবে।
৭। নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পোষ্টার ও ক্রোড়পত্র প্রকাশ করা হবে।
কর্মসূচি ঘোষণার পাশাপাশি বিএনপি মহাসচিব অভিযোগ করেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যাচার ছড়ানো হচ্ছে। এর মাধ্যমে দেশে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চলছে বলেও তিনি মন্তব্য করেন।
ডিবিসি/এএমটি