জাপানের ভূখণ্ড লক্ষ্য করে উত্তর কোরিয়া বেশ কয়েকটি মিসাইল নিক্ষেপ করেছে, যার পরিপ্রেক্ষিতে জাপানি কর্তৃপক্ষ দেশজুড়ে জরুরি সতর্কতা জারি করেছে এবং আকাশসীমা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, প্রক্ষেপকগুলো উত্তর জাপানের দিকে অগ্রসর হতে দেখা গেলেও তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর নিশ্চিত হওয়া যায়নি।
এমন পরিস্থিতিতে জাপান সরকার সাধারণ নাগরিকদের নিরাপত্তার নির্দেশনা মেনে চলার এবং যথাসম্ভব ঘরের ভেতরে অবস্থানের আহ্বান জানিয়েছে।
জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় মিসাইলগুলোর গতিপথ শনাক্ত করতে এবং সম্ভাব্য হুমকি মূল্যায়নের জন্য আঞ্চলিক অংশীদারদের সাথে সমন্বয় বজায় রাখছে। উত্তর কোরিয়ার সাম্প্রতিক ক্রমাগত মিসাইল পরীক্ষা ও সামরিক তৎপরতাকে কেন্দ্র করে এই অঞ্চলে বাড়তে থাকা উত্তেজনার মধ্যেই সর্বশেষ এই উৎক্ষেপণের ঘটনা ঘটল। আন্তর্জাতিক সম্প্রদায় উত্তর কোরিয়াকে এমন উস্কানিমূলক কর্মকাণ্ড বন্ধ করে আলোচনার মাধ্যমে উত্তেজনা কমানোর আহ্বান জানাচ্ছে। নিক্ষিপ্ত মিসাইলগুলোর ধরণ ও গতিপথ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়ার পর কর্তৃপক্ষ পরবর্তী আপডেট প্রদান করবে বলে জানানো হয়েছে।
সূত্র: রয়া নিউজ
ডিবিসি/এফএইচআর