আন্তর্জাতিক

জাপানে শীত এলেই প্রকৃতি রূপ নেয় রহস্যময় চেহারায়

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

সোমবার ১৫ই ডিসেম্বর ২০২৫ ০৮:৩৯:৩৯ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জাপানের উত্তরাঞ্চলে শীতকালে প্রকৃতি এক রহস্যময় রূপ ধারণ করে, যেখানে বরফ আর কুয়াশায় ঢাকা গাছগুলো দৈত্যাকার অবয়ব নেয়।

স্থানীয়ভাবে একে ‘জুহিয়ো’ বা ‘তুষার দানব’ বলা হয়। সাইবেরিয়ার তীব্র ঠান্ডা বাতাস, অতিশীতল জলকণা এবং বিশেষ ফার গাছের সংমিশ্রণে মাউন্ট জাও এলাকায় এই অনন্য দৃশ্যের সৃষ্টি হয়, যা দেখতে প্রতি বছর হাজারো পর্যটক ভিড় করেন।


তবে গবেষকরা সতর্ক করেছেন যে, জলবায়ু পরিবর্তন ও বন ধ্বংসের কারণে প্রকৃতির এই অপরূপ সৃষ্টি এখন হুমকির মুখে। ১৯৩০-এর দশকে যেখানে একটি জুহিয়োর প্রস্থ ছিল পাঁচ থেকে ছয় মিটার, বর্তমানে উষ্ণায়নের ফলে বরফ জমার সময় কমে যাওয়ায় তা অর্ধ মিটারেরও নিচে নেমে এসেছে। এই তুষার দানব হারিয়ে গেলে জাপানের পর্যটন অর্থনীতিতে বড় ধাক্কা লাগবে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

ডিবিসি/ এসএফএল

আরও পড়ুন